সিলেটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাস্তার নামকরণ নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে শুক্রবার জুমার নামাজের পর সৃষ্ট এ সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার ওসি শাহ হারুনুর রশীদ জানান, দুই গ্রামের ভেতর দিয়ে একটি রাস্তা হচ্ছে। এ রাস্তার নামকরণ করা হচ্ছে খোজারখলা। কিন্তু, এতে আপত্তি তুলেন লাউয়াই গ্রামবাসী। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের পর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুপক্ষ লাঠিসোটা ও ইটপাটকেল ব্যবহার করে। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি জানান, এ ঘটনায় এএসআই হান্নান এবং দুজন কনস্টেবল আহত হয়েছে। পুলিশসহ অন্য আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed