বিছানাকান্দি কোয়ারিতে নিহত ৩ শ্রমিকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কোম্পানীগঞ্জের শাহ আরপিনের পর এবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে গর্ত ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার গুলেরগাঁও গ্রামের তোলা মিয়া (২৫) ও জাকির (২০) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহত অন্য জন দিরাই উপজেলা বাসিন্দা হলেও তার নাম জানা যায়নি। গোপনে নিয়ে যাওয়ার সময় লাশ তিনটি সুনামগঞ্জ সদর থানা পুলিশ আটকে রেখেছে।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আাড়ইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্তে রাতের আঁধারে কাজ করছিল শ্রমিকরা। এ সময় গর্তটি ধসে পড়লে তিন শ্রমিকের মৃত্যু হয়। পুলিশকে অবহিত না করে গর্ত মালিকরা লাশ তিনটি গোপনে নিয়ে যাচ্ছিল। এ অবস্থায় সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় লাশ তিনটি আটক করে ওই থানায় রাখা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা জানান, তারা তিন জনের মৃত্যুর বিষয়ে অবহিত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলা ধসে ৫ শ্রমিকের প্রাণহানি ঘটে। এ ঘটনায় গত বুধবার পুলিশের গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। এর ১৮ দিনের মাথায় বিছনাকান্দি কোয়ারিতে আরো তিন শ্রমিকের মৃত্যু ঘটল।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed