স্বর্ণের দাম বেড়েছে
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভরিপ্রতি স্বর্ণের দাম ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয় বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৫৮৩ থেকে সর্বোচ্চ ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে (১১.৬৬৪ গ্রাম) ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেটের ৪৪ হাজার ৯৬৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৯ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণের দাম পড়বে ২৫ হাজার ৬৬০ টাকা। আর ভরিপ্রতি ২১ ক্যারেট রূপার (ক্যাডমিয়াম) দাম এক বাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে তা সমন্বয় করতে দাম বাড়িয়েছে বাজুস।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed