কোম্পানীগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে মালিকপক্ষের সাথে ট্রাক শ্রমিকদেও দ্বদ্বের জের ধরে সিলেট-ভোলাগঞ্জ এবং কোম্পানীগঞ্জ-আমবাড়ী-ছাতক সড়কে সব ধরণের পরিবহন ধর্মঘট চলছে। গত বুধবার থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সব ধরণের পাথর পরিবহন বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, মেরামতের নামে কোম্পানীগঞ্জ-আমবাড়ী-ছাতক সড়কে ট্রাক থেকে উত্তোলিত চাঁদার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ট্রাক মালিক পক্ষ ও ব্যবসায়ী নেতাদের সাথে ট্রাক শ্রমিকদের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।
এদিকে, রাস্তায় ঘন ঘন ডাকাতি-ছিনতাইয়ের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ধর্মঘট পালন করছে সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক মেরামতের নামে গত কয়েক বছর ধরে ট্রাকপ্রতি ১শ’ টাকা করে চাঁদা আদায় করে আসছিল সংগঠনগুলো। কাজ না করায় এ টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ট্রাক-শ্রমিক ইউনিয়নের সাথে মালিক পক্ষ ও ব্যবসায়ী নেতাদের মতবিরোধ দেখা দেয়। ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের দাবি- ট্রাক শ্রমিক ও মালিকদের মধ্যে সমহারে চাঁদার টাকা ভাগ করে নেয়া। অপরদিকে ব্যবসায়ী নেতারা ট্রাক শ্রমিক ইউনিয়নকে টাকা কম দিয়ে বাকি টাকা ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে চাচ্ছেন। এর প্রতিবাদেই ট্রাক শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এ অবস্থায় ভোলাগঞ্জ কোয়ারির পাথর ব্যবসা ও সরবরাহে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
কোম্পানীগঞ্জ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি ডাক্তার আব্দুন নুর ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির পরিবহন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কারণে ধর্মঘটের ডাক দিয়েছে। তবে, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আফতাব আলী কালা জানান, সিলেট-কোম্পানীগঞ্জ ও কোম্পানীগঞ্জ-ছাতক সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে বলে শুনেছি। এছাড়া শ্রমিকদের অন্য কোনো স্বার্থও থাকতে পারে। এ নিয়ে শনিবার বর্ণি পয়েন্টে একটি সমাবেশেরও ডাক দিয়েছে শ্রমিকরা। সেখানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেল ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শামীম আহমদ জানান, কোম্পানীগঞ্জ-আমবাড়ী সড়কের মেরামতের জন্য শ্রমিকরা চাঁদা দিচ্ছে। কিন্তু, ট্রাক মালিক, মিল মালিক ও ব্যবসায়ী নেতারা এ টাকা দিয়ে রাস্তা মেরামতের কাজ করছে না। বরং টাকাগুলো নিজেরাই ভাগ-বাটোয়ারা করে নিতে চাইছে। এর প্রতিবাদে আমরা প্রথমে কোম্পানীগঞ্জ-আমবাড়ি-ছাতক রাস্তায় ধর্মঘটের ডাক দেই। তখন ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে মাইকিং করে আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পাথর সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়। এরপর আমাদের পক্ষ থেকে সিলেট-ভোলাগঞ্জ সড়কেও ধর্মঘটের ডাক দেয়া হয়।
এদিকে, সিলেট অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের (৭০৭) অন্তর্ভূক্ত আম্বরখানা-সালুটিকর কোম্পানীগঞ্জ শাখার সেক্রেটারী রফিকুল ইসলাম জানান, রাস্তায় ডাকাতি, ছিনতাইসহ শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবিতে বৃহস্পতিবার থেকে কোম্পানীগঞ্জের সকল সড়কে ধর্মঘট শুরু হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed