বিছানাকান্দি কোয়ারিতে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পাথর কোয়ারিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গর্ত থেকে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ধামাচাপা দিতে রাতের আঁধারেই পাথরখেকোরা শ্রমিকদের লাশ সরিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আাড়ইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্তে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়- বিছানাকান্দি কোয়ারি থেকে রাতের আঁধারে গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করে থাকে একটি প্রভাবশালী চক্র। বৃহস্পতিবার দিবাগত রাতে পাথর উত্তোলনের সময় বাছিত মিয়ার মালিকানাধীন গর্তের মাটি ধ্বসে পড়ে।
এসময় গর্তের মধ্যে থাকা তিন শ্রমিক মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। প্রাণহানীর ঘটনাটি ধামাচাপা দিতে গর্তের মালিকের লোকজন রাতেই লাশগুলো সরিয়ে ফেলেন।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান- মাটি চাপায় শ্রমিক নিহতের সংবাদ গর্তের মালিক পুলিশকে জানাননি। স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু এর আগেই তিন শ্রমিকের লাশ সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed