ওসমানীগরে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে আগামী ৬ মার্চ প্রথম উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিভিন্ন দলের প্রর্থীরা।
বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ময়নুল হক চৌধুরী, আওয়ামীলীগ থেকে আতাউর রহমান, জাপা থেকে শিব্বির আহমদ, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আকামত আলী রুবেল, আখতারুজ্জামান চৌধুরী জগলু, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি থেকে গয়াছ মিয়া, আ.লীগ থেকে দিলদার আলী, ফেরদৌস খান, জাপা থেকে জাবের আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র থেকে শারমিন আক্তার, আ.লীগ থেকে মুক্তা পারভিন, বিএনপি থেকে মুছলিমা আক্তার চৌধুরী, স্বতন্ত্র হুসনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন কামরান, সিলেট বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ওসমানীনগর উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ মোতাহির আলী, বিএনপি নেতা চেরাগ আলী, কামরুল ইসলাম জায়গীরদার, আলা উদ্দিন রিপন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ শওকত আলী বলেন, বৃহস্পতিবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। শান্তিপূর্ণভাবে প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছেন। শুক্রবার মনোনয়ন বাছাই করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed