ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোনকে গণধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উলুকান্দি গ্রামে বড় ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোনকে গণধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষিতা ওই কিশোরী দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী ।
বুধবার সকালে ওই এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার সকাল ৬টায় মক্তবে যাওয়ার জন্য বড় ভাই শাহিন মিয়ার সাথে রওয়ানা দেয় ওই ছাত্রী। পথিমধ্যে অপরিচিত তিন যুবক তাদের গতি রোধ করে। পরে তারা শাহিন মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে আড়ালে নিয়ে বোনকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে ওই ধর্ষকদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed