জগন্নাথপুরে ১২ প্রাথীর মনোনয়ন পত্র দাখিল
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহর কার্যালয়ে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী সহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার বেলা ২টার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামীলীগ, বিএনপি, জমিয়ত, বাংলাদেশ খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন জগন্নাথপুর উপজেলা সভাপতি আলহাজ আকমল হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ নেতা বিজন কুমার দেব, বিএনপির মনোনিত প্রার্থী হাজী সুহেল আহমদ খাঁন টুনু , খেলাফত মজলিসের মনোনিত প্রাথী খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মনোনিত প্রার্থী সুনামগঞ্জ জেলা জমিয়ত সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ছলিম আহমদ কাছেমী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, সমাজ সেবক ফয়জুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক পৌর মহিলা কমিশনার ফারজানা বেগম, স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী।
সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান চেয়ারম্যান পদে ৩ ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী সহ মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন । ১০ ফেব্রয়ারী প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই ১৭ ফেব্রয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ও ৬ই মার্চ ভোট গ্রহন অনুিষ্টত হবে ।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed