সিলেটে আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা শোয়েব চৌধুরীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শোয়েব আহমদ চৌধুরী আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বাসা নগরীর ৭৫ উদ্দীপন মিরাবাজারে।
মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল(র.) প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা গোলাপগঞ্জ উপজেলার দিঘীরপার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
মরহুমের ভায়রা ভাই, সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। এরপর তার ছেলে তাকে নর্থ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার ব্লাড প্রেসার কমে যায় এবং তিনি স্ট্রোকও করেন। এ অবস্থায় তাকে ভেন্টিলেটর দেয়া হয় এবং এক পর্যায়ে ক্যাথ ল্যাবেও নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি জানান, রাতে তার লাশ মিরাবাজারস্থ বাসায় নিয়ে আসা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানান, মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী ছিলেন আওয়ামী লীগের একজন বিশিষ্ট নেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেও তার সখ্যতা ছিল। সিলেট জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটিতে তিনি ছিলেন কার্যনির্বাহী সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার শোকাহত।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed