Main Menu

কমরেড আসাদ্দর আলী’র ২৭তম স্মরণ সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া বলেছেন, দেশে সরকারের পর সরকার পরির্তন হচ্ছে কিন্তু শ্রমিক ও মেহনতী মানুষের ভাগ্য পরির্তন হচ্ছেনা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিছুটা হলেও কাজ করার চেষ্ঠা করেছি।
তিনি বলেন- যারা মুক্তিযোদ্ধে বিরোধীতা করেছে তারা দেশে থাকার কোন অধিকার নেই। আমরা জঙ্গিবাদের বিরোধে লড়াই করে দেশকে জঙ্গিমুক্ত করব।
শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সাম্যবাদী দলের সাবেক সভাপতি কমরেড আসাদ্দর আলী’র ২৭তম স্মরণ সভায় তিনি একথা বলেন।
কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও সিলেট জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহের সভাপতিত্বে এবং ব্রজগোপাল চৌধুরীর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাম্যবাদী দলের নেতা কমরেড সুলতান বিশ্বাস, সিলেট জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, যুব আন্দোলনের সভাপতি মোশাহিদ আহমদ, সাবেক পিপি গিয়াস উদ্দিন, জেলা গনতন্ত্রী পাটির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, জাসদ নেতা আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহিয়া, ন্যাপ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেড এম সামছুল, হবিগঞ্জ জেলার সভাপতি শশাংক দত্ত, সাম্যবাদী দল সিলেট মহানগরের আহবায়ক মহেন্দ্র সিংহ, জেলা যুব আন্দোলনের যুগ্ম আহবায়ক কমরেড আজাদ মিয়া, জেলা সাম্যবাদী দলের নেতা নিবাস চক্রবর্তী, নির্মেলেন্দু ধর ও স্বাগত বক্তব্য রাখেন- কমরেড আফরোজ আলী।
এসময় উপস্থিত ছিলেন- কমরেড জসিম, এরশাদ মেম্বার, সেলিম, জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড আবুল হোসেন, সজল রায়, কমরেড আসাদ্দর আলী’র স্মৃতি পরিষদের সভাপতি মিছবাহ উদ্দিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed