Main Menu

গণ ফ্রন্টের সিলেট জেলা কমিটি ঘোষণা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গণ ফ্রন্টের চেয়ারম্যান ও জাতীয় কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. জাকির হোসেন বলেছেন, দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিতর্কিত নির্বাচন নয়, সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন জরুরি। রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে এডভোকেট জাকির হোসেন বলেন, এ ধরণের উদ্যোগ নেয়া হলে নতুন নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলসমূহ এবং জনগণের নিকট গ্রহণযোগ্য হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সকল নিবন্ধিত দলের সমন্বয়ে আগামীতে একটি বিতর্কমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে গণ ফ্রন্ট সিলেট জেলা শাখা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহবায়ক আলহাজ বশির আহমদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হোসেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার শরিফুল ইসলাম এবং দলের উপদেষ্টা শহিদুল হাসান হাজারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান, যুগ্ম মহাসচিব আব্দুল আলিম, জেলা শাখার যুগ্ম আহবায়ক শামীমা সুমি প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজিজুল হক মানিককে সভাপতি, আলহাজ বশির আহমদকে সিনিয়র সহসভাপতি এবং শামীমা সুমিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সিলেট জেলা কমিটি ঘোষণা করেন দলের চেয়ারম্যান এডভোকেট জাকির হোসেন।
সবশেষে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Share





Related News

Comments are Closed