সিলেটে আর্ন্তজাতিক ক্যান্সার দিবস পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আর্ন্তজাতিক ক্যান্সার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (৪ ফেব্রুয়ারি) শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি ও ক্যান্সার বিভাগের আয়োজনে হাসপাতাল এলাকায় বের করা হয় এক বর্ণাঢ্য র্যালী। র্যালী শেষে ওসমানী হাসপাতাল হল রুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধূরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুস ছবুর মিঞা, বিএম‘র সভাপতি অধ্যাপক ডাঃ রূকন উদ্দীন আহমেদ, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোশারফ হোসেন, সাইকিয়াট্রি বিভাগের প্রধান, অধ্যাপক ডাঃ এস কে রয়েল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ দিলীপ কুমার ভৌমিক, ডাঃ কল্লোল বিজয় কর প্রমুখ।
বক্তারা বলেন, ক্যান্সার একটি মারাত্মক ও ভীতিকর রোগ। শরীরের যে কোনো অঙ্গেই এ রোগ হতে পারে। বিশ্বে মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ ক্যান্সার। যেসব কারণে ক্যান্সার হয় তার ঝুঁকিগুলোর মধ্যে ধূমপান, পান-জর্দা-তামাকপাতা খাওয়া, সবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার কম খাওয়া, শারীরিক ব্যায়াম না করা, শারীরিক স্থূলতা বা বেশি ওজন, আল্ট্রাভায়োলেট রশ্মি, কিছু রাসায়নিক পদার্থ, কিছু ভাইরাস বা অন্যান্য জীবাণু অন্যতম। তিনি বলেন সঠিক সময়ে ক্যান্সারকে চিহ্নিত করা গেলে চিকিৎসার মাধ্যমে একেও পরাজিত করা যায়।
র্যালী ও আলোচনা সভায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট ওসমানী হাসপাতালের রেডিওথেরাপি ও ক্যান্সার বিভাগ প্রতিবছর এ দিবস উপলক্ষে নানা ধরণের সচেতনকামূলক কর্মসুচির আয়োজন করে থাকে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed