শাবিতে জুনিয়রের হাতে সাবেক শিক্ষার্থী লাঞ্ছিত
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এবার জুনিয়রের কাছে লাঞ্ছিত হয়েছেন শাবির সাবেক এক শিক্ষার্থী। তিনি ব্যবসায় প্রশাসন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষার্থী ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিহাব শাহরিয়ার রাহাত। সে শাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ’র অনুসারী ও শাহপরাণ হলের বাসিন্দা।
এ ঘটনায় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এক লিখিত অভিযোগ করেছেন সাবেক এ শিক্ষার্থী।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে বন্ধুকে নিয়ে বেড়াতে যান অভিযোগকারী শাবির সাবেক শিক্ষার্থী। এসময় রাহাত তার বন্ধু-বান্ধবিকে নিয়েও একই দিকে যায়। কথা বলার এক মুহূর্তে সাবেক শিক্ষার্থী ও তার বন্ধুর উপর হঠাৎ চড়াও হয় সে এবং তাদের উপর হামলা করে। এর প্রতিবাদ করতে গেলে নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে তাকে মারধর করে এবং দেখে নেয়ার হুমকি দেয় রাহাত।
অভিযোগকারী শিক্ষার্থী সাংবাদিকদেও জানান, শুক্রবার আমি ও আমার বন্ধু ক্যাম্পাসে ঘুরতে যাই। সে (রাহাত) আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে এবং অকথ্য ভাষায় গালি দেয়। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের জন্য শাবি প্রশাসনকে জোড় দাবি জানান তিনি।
অভিযুক্ত রাহাত ঘটনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ক্যাম্পাসে কখনো কারো সাথে খারাপ আচরণ করিনা।
সহকারী প্রক্টর জাহিদ হাসান অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। এ ঘটনায় দোষীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তি গ্রহণ করা হবে।
উলেখ্য গত ৩ জানুয়ারি ক্যাম্পাসে জুনিয়রের কাছে যৌন নির্যাতনের শিকার হন পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র এক ছাত্রী।
Related News
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More



Comments are Closed