Main Menu

সুপ্রীমকোর্টে মূর্তি নির্মাণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতিকে দ্বিধাবিভক্ত করার জন্য বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রীমকোর্টে সংখ্যাগরিষ্ট স¤প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে গ্রীক মূর্তি নির্মানের পায়তারা হচ্ছে এদেশের মুসলিম জনতা তা হতে দেবে না।

সুপ্রীমকোর্টে মূর্তি নির্মাণ ও পাঠ্যপুস্তকে মূল্যবোধহীন পাঠ্যসূচি বাতিলের প্রতিবাদে শুক্রবার বাদ জুম’আ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলটি সিলেট কালেক্টরেট মসজিদ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে নগর সহ সভাপতি আব্দুল হান্নান তাফাদার উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর সহ সভাপতি শাহ আশিকুর রহমান, সিলেট জেলা সহ সভাপতি শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, জালালাবাদ থানা সভাপতি মাওলানা রুহুল আমিন, বায়তুল মাল সম্পাদক মাওলান নুরুল হক, কতোয়ালী থানা সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইসহাক, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ এনামুল হক, শাহপরান থানা সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম সাব্বির, গোয়াইনঘাট উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ২৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শাবাজ মিয়া, ছাত্র মজলিস সিলেট মহানগরীর অফিস সম্পাদক ফখরুল ইসলাম, কয়েছুজ্জামান প্রমুখ।

Share





Related News

Comments are Closed