Main Menu

মুক্তিযোদ্ধা মনির উদ্দিনের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সম্পাদক ও চৌহাট্টা মাইক্রোবাস শ্রমিক উপ-আঞ্চলিক কমিটি-১ এর সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মনির আর নেই। বৃহস্পতিবার (২ফেব্রয়ারী) বিকেল ৪টা ২০মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বৎসর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৬ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মুক্তিযোদ্ধা মনির উদ্দিন সিলেট নগরীর শেখঘাট কলাপাড়ার দূর্বার ৪৫-এর মরহুম বদর উদ্দিন আহমদের পুত্র।
শুক্রবার বাদ জুমআ’ শেখঘাট ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। জানাযা, মর্যাদা প্রদান ও দাফন অনুষ্টানে রাষ্ট্রপক্ষে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদসহ একদল পুলিশ। অন্যদের মধ্যে ছিলেন,মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ চেীধুরী, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা শ্রম ও জনশক্তি মন্ত্রনালয় বিষয়ক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলা উদ্দিন সওদাগর, জেলা সহ-সভাপতি শাহ জামাল, সহ-সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ মানিক মিয়া, সাবেক প্রচার সম্পাদক জয়নাল উদ্দিন, সদস্য হারিছ আলী, সেলিম আহমদ,সাবেক সদস্য সোনাফর আলী লাকি।
চেীহাট্টাস্থ মাক্রোবাস আঞ্চলিক শ্রমিক উপ-কমিটি-১ সভাপতি নানু মিয়া, সম্পাদক সুরঞ্জিত দে, সাবেক সভাপতি জয়নাল মিয়া, উপকমিটি-২ সভাপতি জামাল উদ্দিন লিলু, সম্পাদক আলী আকবর রাজন ও প্রতিষ্টাতা সম্পাদক হারুণ আহমদ, উপকমিটি-৩ সভাপতি লালাই মিয়া, সম্পাদক শাহজাহগান মিয়া, সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি আব্দুল লতিফ তফাদার, সম্পাদক নূরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস ছোবহান, সাবেক কোষাধ্যক্ষ আলী মিয়া, সাবেক শ্রমিক নেতা ফারুক আহমদ, সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, শাহী ঈদগাহ মাইক্রোবাস শ্রমিক উপকমিটি সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সম্পাদক দেলোয়ার হোসেন, শাহপরাণ মাইক্রোবাস শ্রমিক উপকমিটি কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, মধ্যচৌহাট্টা মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি শামীম আহমদ মিন্টু, সম্পাদক বাবুল মিয়া, শাহজালাল ব্রিজ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি মাহমুদ আলী, সহ-সভাপতি ছালিক মিয়া, সম্পাদক শংকর দে’। চন্ডীপুল মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সম্পাদক শহীদ মিয়া, পরিবহন শ্রমিক নেতা সেলিম মিয়া, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম বকুল,সিলেট মহাননগর যুবগীগের ১০ নং ওয়ার্ড যুগ্ম-সম্পাদক আব্দুল করিম। আরো উপস্থিত ছিলেন মনিগোপাল দাস,নায়েক আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সন্তান দেওয়ান তারেক চৌধুরী, দেওয়ান তায়েফ চৌধুরী ও মৃনার কান্তি রায় প্রমূখ।

Share





Related News

Comments are Closed