Main Menu

কাজিরবাজার মাদরাসার বার্ষিক মহাসম্মেলন শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজারের প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন এদেশের সিংহভাগ জনগণ ধর্মপ্রাণ মুসলমান। মূর্তি-দেবীর প্রতিকৃতি মুসলমানদের চেতনা বিরোধী। ঢাকার সুপ্রীম কোর্টের সম্মুখে গ্রীক দেবীর মূর্তি নির্মাণ করে ধর্মপ্রাণ জনতার হৃদয়ে আঘাত দেয়া হচ্ছে। এর পরিণাম কখনও শুভ নয়। মূর্তি নির্মাণ না করে পবিত্র কোরআনের প্রতিকৃতি স্থাপন করতে হবে। অন্যথায় এদেশের তৌহিদী জনতা রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি আরো বলেন, স্কুলের পাঠ্য সূচিতে ইসলামী চেতনা বিরোধী লেখা বাদ দিয়ে সরকার শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে। এ নিয়ে কিছু নাস্তিকদের আস্ফালন এদেশের জনগণ বরদাশত করবেনা।
৩ ফেব্রয়ারী শুক্রবার সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার ৪৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার বেলা ২টায় দু’দিন ব্যাপী মহাসম্মেলন শুরু হয়।
জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা সমিউর রহমান মুছা, জামেয়ার শিক্ষক মাওলানা মুশফিকুর রহমান মামুন ও মাওলানা ফাহাদ আমিনের যৌথ উপস্থাপনায় সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বিশিষ্ট আলেম মাওলানা শায়েখ আসগর হুসেন, মাওলানা মুশতাক আহমদ খান, শায়খুল হাদীস মাওলানা আহম্মদ আলী, মাওলানা আব্দুস সুবহান প্রমুখ।
৪ ফেব্রয়ারী শনিবার মহাসম্মেলনের দ্বিতীয় দিনে সারা রাতব্যাপী কর্মসূচি চলবে। রোববার সকাল ৭টায় আখেরী মোনাজাত হবে। এতে অংশ গ্রহণ করবেন দেশবরেণ্য আলেম শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী, মাওলানা মাহমুদুল হাসান, আল্লামা সালমান বিজনুরী- দেওবন্দ ভারত, মাওলানা মুফতী মাহফুজুল হক প্রমুখ।
সিলেট অফিস: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজারের প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন এদেশের সিংহভাগ জনগণ ধর্মপ্রাণ মুসলমান। মূর্তি-দেবীর প্রতিকৃতি মুসলমানদের চেতনা বিরোধী। ঢাকার সুপ্রীম কোর্টের সম্মুখে গ্রীক দেবীর মূর্তি নির্মাণ করে ধর্মপ্রাণ জনতার হৃদয়ে আঘাত দেয়া হচ্ছে। এর পরিণাম কখনও শুভ নয়। মূর্তি নির্মাণ না করে পবিত্র কোরআনের প্রতিকৃতি স্থাপন করতে হবে। অন্যথায় এদেশের তৌহিদী জনতা রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি আরো বলেন, স্কুলের পাঠ্য সূচিতে ইসলামী চেতনা বিরোধী লেখা বাদ দিয়ে সরকার শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে। এ নিয়ে কিছু নাস্তিকদের আস্ফালন এদেশের জনগণ বরদাশত করবেনা।
৩ ফেব্রæয়ারী শুক্রবার সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার ৪৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার বেলা ২টায় দু’দিন ব্যাপী মহাসম্মেলন শুরু হয়।
জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা সমিউর রহমান মুছা, জামেয়ার শিক্ষক মাওলানা মুশফিকুর রহমান মামুন ও মাওলানা ফাহাদ আমিনের যৌথ উপস্থাপনায় সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বিশিষ্ট আলেম মাওলানা শায়েখ আসগর হুসেন, মাওলানা মুশতাক আহমদ খান, শায়খুল হাদীস মাওলানা আহম্মদ আলী, মাওলানা আব্দুস সুবহান প্রমুখ।
৪ ফেব্রæয়ারী শনিবার মহাসম্মেলনের দ্বিতীয় দিনে সারা রাতব্যাপী কর্মসূচি চলবে। রোববার সকাল ৭টায় আখেরী মোনাজাত হবে। এতে অংশ গ্রহণ করবেন দেশবরেণ্য আলেম শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী, মাওলানা মাহমুদুল হাসান, আল্লামা সালমান বিজনুরী- দেওবন্দ ভারত, মাওলানা মুফতী মাহফুজুল হক প্রমুখ।

Share

Related News

Comments are Closed