খাসদবীরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসাইন চৌধুরী: আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর সহযোগীতায় হযরত খাসদবীর (রহঃ) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সিলেট নগরীর খাসদবীর দারুস সালাম রোড এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়। সকাল ১০টায় শুরু হয়ে ক্যাম্পটি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একটানা চলে।
মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন হযরত খাসদবীর (রঃ) সামাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব ইসরাইল মিয়া।
মেডিকেল ক্যাম্প শুরুর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান।
হযরত খাসদবীর (রহঃ) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হযরত খাসদবীর (রঃ) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আলহাজ্ব এম এ মুগনী খোকা, উপদেষ্টা হুমায়ূন আহমেদ মাসুক, উপদেষ্টা শফিক মিয়া, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাঃ পি কে বসাক, ডাঃ তানভীর ইসলাম নাবিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন রতন, ডাঃ মোঃ তাজুল ইসলাম, ডাঃ নাজিউর রহমান জাকি, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক নাসিমুর রিয়াজ, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর হোসাইন চৌধুরী, সদস্য কবিতা রানী দাস, শাহরিয়ার হোসেন খান সাকিব, হযরত খাসদবীর (রঃ) সমাজ কল্যাণ সংস্থার পক্ষে বক্তব্য রাখেন- আবুল কাশেম জুবের, সৈয়দ মাহমুদুল হাসান, তানভীর আহমেদ চৌধুরী, সালেহ আহমদ সায়েম, সৈয়দ মনসুরুল হাসান প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে দুস্থ ও অসহায় রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed