সিকৃবিতে ১৯তম ব্যাচের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সিকৃবির কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সিকৃবিতে এবারই প্রথম চার বছরের ও ১০দিন কম সময়ে একাডেমিক পার্ট শেষ করে ইন্টার্নশিপে যাত্রা শুরু করল ডি ভি এম ১৯তম ব্যাচ।
ইন্টার্নশিপপ পরিচালনা সেলের আহবায়ক প্রফেসর ডা. সুলতান আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদের ডিন প্রফেসর ড. মো: মোহন মিয়া, প্রাণিসম্পদ দপ্তরের সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম প্রমুখ।
ইন্টার্নশিপপ কারিকুলাম নিয়ে উপস্থাপনা করে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচ ইন্টার্নশিপে থাকা অবস্থায় ১৯তম ব্যাচ ইন্টার্নশিপ যাত্রা শুরু করলো। ফলে সেশনজটমুক্ত নতুনযাত্রা শুরু করলো ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্স অনুষদ।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed