বিশ্বনাথে এক কেজি গাঁজাসহ আটক ৩
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে এক কেজি গাজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো-উপজেলার ইলামেরগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আবদুল মতিন (৪০), একই উপজেলার দশপাইকা গ্রামের মৃত আনফর আলীর ছেলে জালাল উদ্দিন (৫৫), একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে লেবু মিয়া (২৫)।
বুধবার রাতে উপজেলার ইলামেরগাঁও গ্রামের আবদুল মতিনের বাড়ি থেকে গাজাসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই রাজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে এক কেজি গাজাসহ ৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজাসহ তিন ব্যক্তি আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, আটককৃত একজন মাদক ব্যবসায়ী ও অপর দুইজন সহায়তাকারী বলে তিনি জানান।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed