Main Menu

বিশ্বনাথে ‘তীর খেলা’ থেকে ২ জুয়াড়ী আটক

Manual1 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ‘তীর খেলা’র জুয়ার আসর থেকে ২ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত জুয়াড়ীদেরকে সাঁজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে বিশ্বনাথ থানার এএসআই বিনয় চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশ সিংগেরকাছ বাজারে অভিযান চালিয়ে ২ জুয়াড়ীকে আটক করে। এরপর আটককৃতদের ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাসের সাঁজা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। বিষয়টি নিশ্চিত করেন থানার এএসআই বিনয় চন্দ্র সরকার।
সাঁজা প্রাপ্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার মাঝগাঁও গ্রামের হাফিজ আলীর পুত্র রহমত আলী (৩৮) ও শেখেরগাঁও গ্রামের রইছ আলীর পুত্র ইসলাম উদ্দিন (৪০)। বুধবার বিকেলে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code