Main Menu

হবিগঞ্জে তৌকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্র তৌকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার (১লা ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো শহরের শ্যামলী এলাকার হিরাজ মিয়ার ছেলে হেলাল উদ্দিন তুর্কি (১৮), নাতিরাবাদ এলাকার নানু মিয়ার ছেলে রনি (১৯), ইনাতাবাদ এলাকার ইদু মিয়ার ছেলে সাদ্দাম (১৮) ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে নিয়াজ (১৫) এবং নাতিরাবাদ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আক্তার মিয়া (২০) ।  এছাড়া অভিযোগ প্রমানীত না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে স্কুল ছাত্র তৌকিরকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত তৌকিরের পিতা আব্দুল বারিক বাদী হয়ে সদর থানায় ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ১২ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচার আজ এ রায় প্রদান করেন।
রায় প্রদানকালে দন্ডপ্রাপ্ত তুর্কি, রনি ও সাদ্দাম পলাতক এবং নিয়াজ ও আক্তার আদালতে উপস্থিত ছিল।

মামলার বাদী আব্দুল বারিক জানান, রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপীল করবো।

আসামীপক্ষের আইনজীবি এডভোকেট আবুল খয়ের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed