এবার ১,২৭,১৯৮ জন বাংলাদেশী হজ পালন করবেন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় হজ ও ওমরা নীতি ২০১৭ এবং হজ প্যাকেজ ২০১৭ এর খসড়া মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে। এ বছর ১,২৭,১৯৮ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে পারবেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, হজ প্যাকেজ ২০১৭ এর অধিনে এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১,১৭,১৯৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন।
সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজে হজ পালনে আগ্রহী প্রতি জনের খরচ পড়বে ৩,৮১,৫০৮ টাকা এবং দ্বিতীয় প্যাকেজে খরচ পড়বে জন প্রতি ৩,১৯,৩৫৫ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে প্রতি জনের সর্বনিম্ন খরচ ১,৫৬,৫৩৭ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছর পবিত্র হজ পালনের জন্য প্রত্যেকের মেশিন রিডেবল পাসপোর্ট লাগবে। তিনি আরো বলেন, কোন হজ এজেন্সি বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩০০ হাজি এবং সর্বনিম্ন ১৫০ হাজি পাঠাতে পারবে। তিনি আরো জানান, একটি বিমান তিনটি হজ এজেন্সির হাজি এবং তিনজন মোয়াল্লেমকে পাঠাতে পারবে।
বেসরকারি ব্যবস্থাপনায় হাজিদেরকে সৌদি আরবে ইসলামিক উন্নয়ন ব্যাংকের মাধ্যমে কোরবানীর টাকা পাঠাতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব আলম বলেন, কাউকে সরাসরি কোরবানীর পশু কেনার অনুমতি দেয়া হবে না। তিনি আরো বলেন, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হাজিদেরকে অবশ্যই মক্কা এবং মদিনায় বাড়ি ভাড়া করতে হবে।
তিনি বলেন, হাজিদেরকে সৌদি সরকার নিয়োজিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে খাদ্য সংগ্রহ করতে হবে। তাদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় রান্না করে খাওযার অনুমতি দেয়া হবে না।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, বেসরকারি ব্যবস্থাপনার হাজিদেরকে সৌদি আরবে ব্যাংক হিসাব খুলতে হবে এবং তাদেরকে ই-পেমেন্টের মাধ্যমে হোটেল এবং বাড়ি ভাড়া ও খাবারের মূল্য পরিশোধ করতে হবে।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed