শ্রীপুর পাথর কোয়ারীতে টাস্কফোর্সে অভিযান
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের ফলে প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিজিবি ও পুলিশ যৌথ ভাবে অভিযান পরিচালনা করে ২টি এস্কোভেটার মেশিন জব্ধ করেছে। এই অভিযানে আটক এস্কাভেটরের চালক সাদ্দাম ও আলমগীর কে এক মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি পাথর উত্তোলনের যন্ত্র এস্কোভেটর মেশিন জব্ধ করা হয়। সিলেটের আরডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফ হোসেন রাসেল এই অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় প্রশাসনের কর্মকর্তাগণ, পরিবেশ অধিদপ্তর, শ্রীপুর সীমান্ত ফাড়িঁর বিজিবি ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযানে অংশ নেন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed