সিওমেক ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মাহমুদুল হক রিফাতকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার (৩০ জানুয়ারি) ওসমানী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মাহমুদুল হক রিফাত কে সভাপতি এবং সজল এস চক্রবর্তী কে সাধারণ সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট প্রহসনের একটি কমিটি দেওয়া হয়েছে। মাহমুদুল হক রিফাত আগে কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। তাকে কিভাবে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি গুরুত্বপুর্ণ ইউনিটের সভাপতি করে কমিটি ঘোষনা করা হয়।
রিফাতকে ছাত্রদলের কর্মী দাবি করে বক্তারা বলেন, অবিলম্ভে প্রহসনের এই কমিটি বাতিল ঘোষনা করে মুজিব আদর্শের নেতাকে দিয়ে নতুন কমিটি ঘোষনার দাবি করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
গত রবিবার রাত ১১টায় মাহমুদুল হক রিফাতকে সভাপতি এবং সজল এস চক্রবর্তী কে সাধারণ সম্পাদক করে চার সদশ্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে সিলেট মহানগর ছাত্রলীগ। কমিটি ঘোষনার পরপরই ওই রাতে বিক্ষোভ মিছিল করে ওমেক ছাত্রলীগ কর্মীরা। এসময় ক্ষুব্ধ নেতা কর্মীরা মাহমুদুল হক রিফাতকে ধাওয়া করলে সে তার কিছু অনুসারী নিয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। হামলার আশংকা করে রাতে হোস্টেলে পুলিশ মোতায়েন করেন কলেজ কর্তৃপক্ষ। সোমবার ভোর হতেই আবারো বিক্ষোভে মেতে ওঠে বিক্ষুব্ধ কর্মীরা। একপর্যায়ে তারা কলেজের মেইন গেটে তালা লাগিয়ে পুরো কলেজে বিক্ষোভ মিছিল করে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed