কোম্পানীগঞ্জে পাহাড় ধসে নিহত আরো তিন জনের পরিচয় সনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় পাহাড় ধসে নিহত আরো তিন জনের লাশের সন্ধান পেয়েছে পুলিশ। নেত্রকোনার সদর উপজেলায় সরেজমিনে গিয়ে তাদের সনাক্ত করেছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুযায়ী কবর থেকে তাদের লাশ উত্তোলন করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। জহির, কাদির ও আল হাদী নামের ঐ তিন শ্রমিকের বাড়ি নেত্রকোনার সদর উপজেলায়।
গত ২৩ জানুয়ারি পাহাড় ধস ও হতাহতের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে নিহতদের ময়না তদন্তের নির্দেশনা চেয়ে আবেদন জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ঐ তিনজনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন আদালত। আদালতের দেয়া নির্দেশটি রোববার পুলিশের হাতে পৌঁছেছে।
কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা এলাকার মাটিয়ার টিলায় পাহাড় ধসে পাথর শ্রমিক নিহতের ঘটনায় প্রথমে কতজনের মৃত্যু হয়েছিলো তা নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছিলো। প্রাথমিকভাবে দুজনের নাম উঠে আসলেও পরে আরো তিনজনের সন্ধান মেলে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, পাহাড় ধসের পর দুইজনের মৃত্যু ও দাফনের ব্যাপারে জানতে পারে পুলিশ। পরে আরো তিনজনকে গোপনে দাফন করার বিষয়টি পুলিশের নজরে আসলে ময়না তদন্তের জন্য আদালতের কাছে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এর প্রেক্ষিতে পুলিশ এই তিনজনের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের প্রক্রিয়া চালাচ্ছে বলে জানান তিনি।
Related News
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More



Comments are Closed