তারেক রহমানের পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার বিকেলে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে অনুষ্টিত মিছিলটি নগরীর বারুতখানা পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্টিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুমের যৌথ পরিচালনায় অনুষ্টিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন আগামী দিনে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক জননেতা তারেক রহমান। একারণে দেশী বিদেশী কুচক্রী মহল তাঁর আকাশচুম্বি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাঁকে টার্গেট করা হয়েছে। বক্তারা বলেন, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে তারেক রহমান অবশ্যই বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন। তারা অবিলম্বে জননেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা,মহানগর ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হামিদ হোসেন আকাশ, মুহিবুর রহমান লিটন, আশরাফ উদ্দীন রাজিব, কয়েছ আহমদ, সাইফুল আলম কোরেশী, জুবের আহমদ, শেখ নাজমুল হোসেন, এস এম ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক তাজুল ইসলাম সাজু, শেখ শামসুদ্দীন শামসুল, ছদিওল হোসাইন, আলাল আহমদ, রিয়াজ উদ্দীন ইমরান, আতিকুল ইসলাম নাঈম, কয়ছর আহমদ সাহেদ, মোজাম্মেল হক, জুনাঈদ আহমদ জুনেদ, পারভেজ আহমদ, সৈয়দ মিনহাজ, সামিনুর ইসলাম, ইয়াছিন হোসাইন জয়, শফিকুল হক শামীম, সৈয়দ শাহনুর, আল আমিন, জাহিদ আহমদ, শাহজাহান আহমদ, আলমগীর হোসেন, লাল মিয়া, জুয়েল মিয়া, ইমরান আহমদ, সুহেল মিয়া, সবুজ মিয়া, হুমায়ূন আহমদ, সাইফুল ইসলাম, জানিনুর রশিদ জনি, সাইদ আহমদ, শরীফ আহমদ, ইমতিয়াজ, রাব্বি, রাহুল, পারভেজ প্রমূখ।
Related News
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিফলন ঘটেছেRead More
শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী, মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও উন্নয়নের প্রত্যাশা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার (২ মে) সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁরRead More



Comments are Closed