ব্রিটিশ ভিসা অফিস বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর-এর সাবেক স্পিকার আব্দুল মুকিত চুন্নুু এমবিই বলেছেন, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের অধিকাংশই সিলেটের। যুক্তরাজ্যের সাথে তাই সিলেটের মানুষের রয়েছে আত্নীক সম্পর্ক। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা যুক্তরাজ্যের সমাজ, সংস্কৃতি, প্রশাসন, রাজনীতি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য সর্বোপরি সকল ক্ষেত্রেই অবদান রেখে চলেছেন। কিন্তু ব্রিটিশ ভিসা কার্য্যক্রম দিল্লীতে স্থানান্তরিত হওয়ায় সিলেট অঞ্চলের মানুষকে বিভিন্ন ধরণের সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশের জনগণ ও সরকারের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে ব্রিটিশ ভিসা কার্য্যক্রম বাংলাদেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাতে হবে।
ব্রিটিশ ভিসা কার্য্যক্রম বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে জগন্নাথপুর উপজেলা সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার জগন্নাথপুর উপজেলা সমিতির উদ্যোগে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সমিতির সভাপতি সৈয়দ মুহাদ্দিস আহমদ। সমিতির সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান সুন্দর-এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান হরমুজ আলী, বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেট-এর নির্বাহী কর্মকর্তা শামসুল আলম।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খসরু।
এইডেড হাইস্কুলের শিক্ষক মাওলানা তরিকুল ইসলাম কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত-এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আজাদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজের পরিচালক মো আবুল কালাম, প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ, প্রবাসী মো ফজলুর রহমান, জগন্নাথপুর যুবকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো কোহিনুর রহমান, সৈয়দ আব্দুল হাফিজ, সানোয়ার আহমদ, হামিদুর রহমান চৌধুরী, আব্দুল জব্বার শাহিন প্রমুখ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed