Main Menu

সিলেটে মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মোহাম্মদ ইকবাল-উর রহমান বলেন, মাদক দেশ ও জাতির জন্য ভয়ানক। যার ফলে ধবংশ হচ্ছে অনেক পরিবার। ক্ষতিগ্রস্থ হচ্ছে সামজিক বন্ধন ও রাষ্ট্রীয় উন্নয়ন। অপরাধী যেই হোক না কেন তার জন্য শাস্তি দিতেই হবে। শিক্ষিত মহলই পারে সমাজকে মাদকের ভয়াল থাবা রক্ষা করতে।আমাদের দেশ মাদকদ্রব্য উৎপাদনকারী দেশ নয়, চোরাচালান ও কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের স্বার্থ হাসিলের জন্য মাদক প্রচার করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যুব সমাজ রুখে দাড়াতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। নতুবা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা দূরুহ হয়ে পড়বে। তাই তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহŸান জানান।
বুধবার জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে কলেজ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত প্রচারণা মাস জানুয়ারী উপলক্ষে মাদকের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল­্যাহ কাজল।
পরে কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তামাবিল রোডে ১ কিমি জুড়ে মাদকবিরোধী ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড সজ্জিত অবস্থায় মানববন্ধনে অংশগ্রহণ করে।

Share





Related News

Comments are Closed