Main Menu

ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছিল, তারাই ধ্বংস হয়েছে

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ইসলামই আল্লাহ তালা’র নিকট একমাত্র গ্রহণযোগ্য ও মনোনীত ধর্ম। ইসলাম ধর্মের মাঝেই দুনিয়া ও আখিরাতের শান্তি নিহিত রয়েছে। ইসলাম ছাড়া আর সব কিছু মিটে যাবে। মাটির ওপরে, মাটির নিচে, কবর-হাশর, পুলসিরাত সবখানেই ইসলামের প্রয়োজন রয়েছে।
বাংলাদেশ থেকে এই শান্তির ধর্ম ইসলামকে চিরতরে মিটিয়ে দেয়ার জন্য দেশি-বিদেশী মুসলীম বিদ্বেষী নাস্তিক মুরতাদ ও তাদের দোসররা বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অতীতেও ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল কিন্তু বাংলার ধর্মপ্রাণ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সে সব ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের মোকাবেলা করেছে। যারাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারাই ধ্বংস হয়েছে।
তিনি আরো বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মহামারীর মতো ছড়িয়ে পড়া অন্যায়, জুলুম, চরিত্রহীন কর্মকাণ্ড, দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধে ইসলামই একমাত্র সমাধানের পথ দেখাতে পারে। আর ইসলাম চর্চায় ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। সেজন্য কওমি মাদরাসাই প্রধান ভূমিকা পালন করে চলেছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) রাতে গোলাপগঞ্জ উপজেলার বাঘায় তালিমুল কোরআন কালাকোনা মাদ্রাসার ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আবু সায়েম খালেদের সভাপতিত্বে ও কালাকোনা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা বিলাল আহমদের উপস্থাপনায় মাহফিলে অন্যান্যের মধ্যে ওয়াজ ওয়াজ পেশ করেন কাজির বাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, মাওলানা আব্দুল খালিক বাহুবলী, শায়খুল হাদিস মাওলানা আবুল হাসান, মাওলানা নুরুল হক,হাবিবুল্লাহ জালালী, মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।
এদিকে আল্লামা জুনায়েদ বাবুনগরী এ সম্মেলনে আসার পূর্বে উপজেলার ঢাকাদক্ষিণ কানিশাইলে আরেকটি ইসলামী সম্মেলনে যোগ দেন।

Share





Related News

Comments are Closed