অর্থমন্ত্রীর ৮৪তম জন্মদিন আজ
বৈশাখী নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৪তম জন্মদিনে তার আত্মজীবনীমূলক বই ‘স্মৃতিময় কর্মজীবন’ এর মোড়ক উন্মোচন করা হবে আজ বুধবার। সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৭৬ পৃষ্ঠার এই বইয়ে মুহিতের ষাট বছরের বিচিত্র কর্মজীবন উঠে এলেও ১৯৫৭ সাল থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত কর্মজীবনের ঘটনাবলী বেশি গুরুত্ব পেয়েছে বলে লেখক জানিয়েছেন।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক, কথা সাহিত্যিক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং অর্থমন্ত্রীর অনুজ জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।
দশটি অধ্যায়ে সাজানো হয়েছে ‘স্মৃতিময় কর্মজীবন’, যেখানে মুহিতের ষাট বছরের কর্মজীবনের ইতিহাস উঠে এসেছে।
প্রথম অধ্যায়ই-ষাট বছরের কর্মজীবন, দ্বিতীয় অধ্যায়-স্বদেশে ’৫৮ সালে গণতন্ত্র ধ্বংসের সূত্রপাত, তৃতীয় অধ্যায়- বাগেরহাটে এক বছর, চতুর্থ অধ্যায়-মহামান্য ব্রিটিশ রানি এলিজাবেথের বাংলাদেশ সফর এবং বাংলাদেশে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উৎসব উদযাপন।
পঞ্চম অধ্যায়-পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুবের সাংবিধানিক একনায়কত্ব এবং আমেরিকায় আমার প্রথম ভ্রমণ, ষষ্ঠ অধ্যায়-দেশে ফিরে পশ্চিম পাকিস্তানে পদায়ন, সপ্তম অধ্যায়- পশ্চিম পাকিস্তানে পাঁচ বছরের প্রথম পর্ব ১৯৬৪ থেকে ১৯৬৮, অষ্টম অধ্যায়-পশ্চিম পাকিস্তানে আমার শেষ কটি আলোড়নমুখর মাস ১৯৬৮ এবং ১৯৬৯, নবম অধ্যায়- যুক্তরাষ্ট্রে পাকিস্তানের ওয়াশিংটন দূতাবাসে পদায়ন এবং দশম অধ্যায়- একাত্তরের দিনপঞ্জি।
এ উপলক্ষে এক সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
১৯৩৪ সালের ২৫ জানুয়ারি জন্ম নেওয়া মুহিত বুধবার ৮৩ বছর পূর্ণ করবেন। জন্মদিন উপলক্ষেই বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed