নরসিংদীতে চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: বাড়ি থেকে ডেকে নিয়ে যাত্রীবাহী বাসের এক চালকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাত ১১টার দিকে নরসিংদী সদরের কাউরিয়া পাড়া এলাকা থেকে ঐ চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম আলামিন মিয়া (৩২)। সে ঐ এলাকার ইমান আলীর ছেলে এবং নরসিংদী পরিবহনের যাত্রীবাহী বাসের চালক ছিলেন।
নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত আলামিনকে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ পূর্বে বাস ভাড়া নিয়ে কাউরিয়া পাড়া এলাকার রানা বাহিনীর এক সদস্যর সাথে তার কথাকাটাকাটি হয়। এরই জের ধরে রানা বাহিনীর সদস্যরা আলামিনকে পিটিয়ে আহত করে। সর্বশেষ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রানা বাহিনীর প্রধান রানা ঝগড়ার বিষয়টি মিমাংসা করার জন্য মোবাইল ফোনে আলামিনকে ডেকে নেন। তারপর রাত ১১টার দিকে কাউরিয়া পাড়া তৈয়মুর রহমান ট্রেক্সটাইলের পাশে তার লাশ পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মনির হোসেন জানায়, নিহত আলামিনকে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তবে কি কারনে হত্যাকান্ড তা এখনো পরিস্কার নয়। এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed