Main Menu

শাহ আরপিন টিলায় একটি বোমা ও ১১টি শ্যালো মেশিন ধ্বংস

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। মঙ্গলবার সকাল থেকে পরিচালিত অভিযানে একটি বোমা মেশিন এবং ১১টি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এবং তদন্ত কমিটির প্রধান আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুম বিল্লাহ, কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুব আহমদ, বেলা’র সিলেট বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট শাহ শাহেদা প্রমুখ উপস্থিত ছিলেন। গত সোমবার সকালে শাহ আরপিনে টিলা ধসে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

Share





Related News

Comments are Closed