আরও ১১ পণ্যে পাটের ব্যাগ বাধ্যতামূলক
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন করে আরো ১১টি পণ্যে পাটের ব্যাগ বাধ্যতামূলক করেছে সরকার। এই পণ্যগুলো হলো মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়া।
পাট ও বস্ত্র মন্ত্রণালয় গত ২১ জানুয়ারি এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালার তফসিলে এসব পণ্য যুক্ত করে গেজেট জারি করা হয়েছে। আইন অনুযায়ী পণ্যের ওজন ২০ কেজির বেশি হলে প্রযোজ্য হবে এই নিয়ম।
২০১৫ সালের ১৭ ডিসেম্বর ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
ওই ছয়টি পণ্যের সঙ্গে নতুন করে আরও ১১টি যুক্ত হওয়ায় এখন থেকে ১৭টি পণ্যের মোড়ক বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে।
কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ হবে।
নতুন পণ্যগুলোর নাম সবাইকে জানিয়ে সচেতন করতে প্রচার চালানোরও সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
কর্মকর্তারা জানিয়েছেন, এসব পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
পাটের বহুমুখী ব্যবহার ও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়। ওই আইনে ২০ কেজির বেশি পণ্যের মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed