বিয়ানীবাজারে পুলিশের উপর হামলা, আহত ৫
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে বিলের অবৈধ দখলদারদের অতর্কিত হামলায় এসআই দেবাশীষসহ ৫ পুলিশ কনস্টেবল আহত হয়েছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ দু’রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ঘটনার সাথে জড়িত মূলহোতো জুবেরকে আটক কে ছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, আলীনগর ইউনিয়নের কাদিমল্লিক গ্রামের পার্শ্ববর্তী একটি ছোট বিলের মালিক চারখাইয়ের কামরুল ইসলাম তাজুল। কিন্তু বিলটি দেখাশোনা করেন স্থানীয় তৈয়ব আলীর পুত্র জুবের আহমদ (৪৫)। সম্প্রতি বিলের মালিককে না জানিয়ে জুবের বিলটি তৃতীয় পক্ষের কাছে লিজ প্রদান করে। এ ঘটনায় তাজুল ক্ষুব্ধ হয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দেবাশীষ শর্মা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় জুবের নিজেকে বিলের মালিক দাবি করে পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এক পর্যায়ে জুবের ও তার সঙ্গীয়রা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের নায়েক পিন্টু, কনস্টেবল মনির, মোস্তফা ও মনির আহত হন। রক্তাক্ত জখম হন এসআই দেবাশীষ। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ দু’রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়ে জুবেরকে আটক করে। এতে জুবেরের পক্ষের লোকজন পুলিশকে ঘেরাও করে রাখে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুশ বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এরপর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন বলেন, পুলিশের উপর আক্রমণ সত্যিই দুঃখজনক। তিনি তদন্ত সাপেক্ষে বিষয়টির সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দেবাশীষ শর্মা বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত করতে বিলে যাই। তখন জুবের ও তার লোকজন আমাদের উপর হামলা করে। আত্মরক্ষার্থে পুলিশ তখন দু’রাউন্ড গুলি ছোঁড়ে। তিনি বলেন, এ ঘটনায় জুবেরকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed