ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে গৃহবধুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে আনোয়ারা খাতুন (৩৫) নামে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বলুহর ডাকাতিয়া বটতলা নামক স্থানে ঘটনাটি ঘটে।
মৃত আনোয়ারা বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের মনু মিয়ার স্ত্রী।
নিহতের ছোট ভাই রবিউল ইসলাম জানান, সকালে আনোয়ারা খাতুন ইউনিয়ন পরিষদের রাস্তার মাটি কাটা কাজের জন্য বাড়ী থেকে বের হয়ে ট্রেনের রাস্তা ধরে যাচ্ছিল। সে বাক প্রতিবন্ধি হওয়ায় পিছন থেকে ট্রেন আসলেও শব্দ শুনতে না পারায় এমন দূর্ঘটনাটি ঘটেছে।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনাটি শোনার পরপরই থানা থেকে পুলিশ ঘটনা স্থলে গিয়েছিলো। যেহেতু এটি রেলের ঘটনা সেহেতু বিষয়টি এখন রেল কর্তৃপক্ষ দেখবেন।
কোটচাঁদপুর ট্রেন ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার নূরুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে রাজশাহী গামী কপোতাক্ষ ট্রেনের সাথে ধাক্কা লেগে ওই পথচারী মহিলার শরীর থেকে একটি পাঁ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত লেগে মারাত্মক আহত হন।
প্রত্যক্ষ দর্শিরা সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে আনার পথে তার মৃতু ঘটে। পরে রেলের নিয়ম অনুযায়ী আনুসাঙ্গিক সকল কাজ সম্পন্ন করে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed