Main Menu

বাকপ্রতিবন্ধি শিশুটি কার?

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে একটি বাকপ্রতিবন্ধী শিশু পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৬ বছর হবে। গত ৩/৪ দিন ধরে শিশুটি রাজাগঞ্জ বাজারে অবস্থান করতে দেখে স্থানীয় কান্দি গ্রামের শাহাব উদ্দিন তার বাড়িতে ছেলেটিকে আশ্রয় দিয়েছেন। ছেলেটি তার নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। যদি কেউ ছেলেটির সঠিক পরিচয় জানতে পারেন তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন শাহাব উদ্দিন। তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের অবহিত করেছেন।

Share





Related News

Comments are Closed