Main Menu

কোম্পানীগঞ্জে টিলা ধসে ২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলা ধসে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, উপজেলার ছনবাড়ী গ্রামের জালাল উদ্দিন ও ভাগারপাড় গ্রামের চুনু মিয়া। তারা দুজনেই পাথর উত্তোলনের কাজ করতো। সোমবার সকালে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন জানান, শাহ আরপিন টিলায় গর্ত খুঁড়ে পাথর তোলার সময় টিলা ধসে প্রাণহানির এ ঘটনা ঘটেছে।
কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী শাহ আরেপিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে খনিজ সম্পদ মন্ত্রনালয়। তবু নিষেধাজ্ঞা অমান্য করে ঐতিহ্যবাহী এ টিলা থেকে চলছে পাথর উত্তোলন। অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনেরও অভিযোগ রয়েছে।

Share





Related News

Comments are Closed