বিশ্বনাথে তিনতলা ভবন হেলে গেছে, আহত ১
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের নতুনবাজাস্থ একটি তিন তলা ভবন হেলে পড়েছে। বিল্ডিং হেলে পড়ার সময় বাবুল মিয়া নামের এক পথচারী আহত হয়েছেন। ঝুঁকিপিূর্ণ ভবনটি যে কোন সময় ভেঙ্গে দূর্ঘটনা ঘটতে পারে। ভবনটির স্বত্ত¡াধিকারী উপজেলার মিরেরচর গ্রামের আব্দুল মনাফ।
রোববার সন্ধ্যায় হঠাৎ করে ভবনটি হেলে পড়ায় ভবনে ও পার্শ্ববর্তি বাসা-বাড়িতে বসবাসকারীরা নিরাপদ স্থানে চলে গেছেন। ভবন হেলে পড়ার সময় আশাপাশের ব্যবসায়ীরা আতংকে দিকবেদিক ছুটাছুটি করেন। ঘটনার পরপরই দ্রæত চলে আসেন উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসা অমিতাভ পরাগ তালুকদার ও থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম উপস্থিত হয়ে ঝুকিপূর্ণ ভবন থেকে বসবাসকারী সকল মানুষকে দ্রæত অন্যত্র সরিয়ে যাওয়ার এবং ভবনের আশাপাশের কয়েকটি দোকান বন্ধ করার নির্দেশ প্রদান করেন।
সন্ধ্যা সাড়ে ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্তকর্তাবৃন্দ অবস্থান করছেন। প্রাথমিকভাবে ভবনে বসবাসকারী ও আশাপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদুৎ সংযোগ। বিশেষজ্ঞ টিম পৌছার পর পরবর্তি সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed