মহেশপুরে মারপিটে আহত ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুর উপজেলার আলহাজ্ব¦ মফিজ উদ্দীন বি এল একাডেমির ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে মারপীট করে আহত করা হয়েছে।
উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের আলহাজ¦ মফিজ উদ্দীন বিএল একাডেমির ধর্ম শিক্ষক মোঃ হাসানুজ্জামান রুলী গ্রামের ইসমাইল হোসেনের কন্যা ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ইশারাত জাহান লিজাকে শিক্ষকের বিনা অনুমতিতে টয়লেটে যাওয়ার অপরাধে বেধড়ক মারপীট করেন। লিজা আঘাতের প্রতিবাদ করায় তাকে আবারও লাঠি দিয়ে মারপিট করা হয়।
লিজার মা অভিযোগ করে বলেন শিক্ষকের সাথে আমাদের পারিবারিক গোলোযোগ থাকায় উক্ত শিক্ষক তার মেয়েকে এভাবে মারপিট করেছে। একই দিনে একই অপরাধে ভৈরবা গ্রামের আঃ করিমের কন্যা ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আছিয়া খাতুনকেও পেটানো হয়।
নাম প্রকাশে অনিইচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করে বলেন উক্ত শিক্ষক প্রতিটা শ্রেনী কক্ষে গিয়ে কারনে অকারনে শিক্ষার্থীদের মারপিট করেন।
এ বিষয়ে শিক্ষক হাসানুজ্জামানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আমরা শুনেছি এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে মিমাংসার চেষ্টা চলছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য মিজানুর রহমান জানান উক্ত ছাত্রীর অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে। উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন লিখিত অভিযোগ পেলে উক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed