বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুঠ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়ার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ওই ডাকাতির ঘটনা সংগঠিত হয়। এসময় ডাকাত দল প্রবাসীর ঘরে থাকা ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ২৪ হাজার টাকা, ২টি মোবাইল সেটসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে গেছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে কলাপসিপল গেইটের তালা ও দরজার লক ভেঙ্গে ১০ জনের একটি ডাকাত দল প্রবাসীর ঘরে প্রবেশ করে। এরমধ্যে ২ জনের মুখোশ পড়া থাকলেও বাকীরা ছিলেন মুখোশ ছাড়াই। এছাড়া ঘরের বাইরে আরোও কয়েক জন ডাকাত পাহাড়ায় ছিলেন বলে জানা গেছে। ঘরের ভিতরে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে প্রবাসীর পরিবারের সবাইকে একটি কক্ষে বন্দি করে রাখে। এসময় ডাকাত দলের সদস্য প্রবাসীর ভাগ্না অলিক মিয়া (১৭)কে মারধর করেছে বলে অভিযোগ করেন প্রবাসীর পরিবার।
ডাকাত দল কর্তৃক প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটপাঠ হওয়ার সত্যতা স্বীকার করে প্রবাসী ফারুক মিয়ার মা জানান বছর দুয়েক আগেও উনাদের বাড়িতে আরেকবার ডাকাতি সংগঠিত হয়েছিল। এবারও পুনরায় ডাকাতি হওয়ায় তাদের মনে অজানা আতংঙ্ক বিরাজ করছে।
ডাকাতির সংবাদ পেয়ে রোববার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়ার বাড়ি পরিদর্শন করেন সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এদিকে ‘ডাকাতি নয়, এটি চুরির ঘটনা’ দাবি করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, এব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed