সুরঞ্জিতের সাবেক এপিএস ফারুকের ৫ বছরের জেল
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের তৎকালীন এপিএস ওমর ফারুক তালুকদারকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ২ বছর ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আতাউর রহমান এই আদেশ দেন। দণ্ডিত ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ফারুককে পাঁচ বছর কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আসামি ফারুকের আইনজীবী পূর্নেন্দু দেবনাথ।
তিনি বলেন, আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
২০১২ সালের ৯ এপ্রিল রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, তখনকার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারুক ও রেলওয়ের কমান্ড্যান্ট এনামুলকে বহনকারী গাড়িটি বিজিবি সদর দপ্তরে ঢুকিয়ে দেন গাড়ি চালক আজম। এ সময় তাদের কাছে ৭০ লাখ টাকা পাওয়া যায়।
ওই টাকার উৎস জানতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে ওমর ফারুকের বিরুদ্ধে অবৈধ সম্পদের সন্ধান পাওয়ায় ওই বছরের ১৪ আগস্ট রমনা থানায় মামলা করে দুদক।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed