হাউজিং এস্টেট এলাকার ডিসি তারেক কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে তারেক আহমদ চৌধুরী (ডিসি তারেক) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সে হাউজিং এস্টেট ২নং রোডের ২৮ নং বাসার বাসিন্দা সুলতান আহমদ চৌধুরীর পুত্র। তাদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায়।
শনিবার ( ২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার সৈয়দ মুনাদির জানান, তারেক আহমদ চৌধুরীর বিরুদ্ধে একটি চাদাঁবাজী মামলায় ওয়ারেন্ট রয়েছে। শনিবার এসআই আকবর অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed