Main Menu

কানাইঘাটে প্রবাসীর বাড়ীতে ডাকাতি, ১০ লাখ টাকার মাল লুট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের ভদ্রচটি গ্রামের দুবাই প্রবাসী মুহিত রাজার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। অস্ত্রধারী একদল ডাকাত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রবাসীর বসত বাড়িতে হানা দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৯০ হাজার টাকাসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
প্রবাসী মুহিত রাজা বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ১০/১২ জনের অস্ত্রধারী একদল ডাকাত তার বসত ঘরের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তিনি সহ তার স্ত্রী, ছেলে ও দুই মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। ডাকাতরা ঘরের ৪টি কক্ষে হানা দিয়ে স্টীল ও কাঠের সোকেস, আলমারী, সুটকেস ভেঙ্গে প্রায় আধাঘন্টা তান্ডব চালিয়ে ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৯০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট সহ দামী জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদের মুখোশপুরা ছিল। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে শারিরীক ভাবেও নির্যাতন করে, লাথি মেরে ছোট বাচ্চাদের ভয়ভীতি দেখায়।
স্থানীয়সুত্রে আরো জানা যায়, ডাকাতরা যখন বাড়িতে হানা দেয় তখন আশপাশের বিভিন্ন বাড়ি তারা বাইরে থেকে তালা মেরে দেয়। ডাকাতরা চলে যাওয়ার পর তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে ডাকাতির ঘটনাটি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হলে কানাইঘাট থানার এসআই রবিউলের নেতৃত্বে শনিবার দুপুর ১২টায় একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা মুহিত রাজা বাদি হয়ে থানায় ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
কানাইঘাট থানার এস আই রবিউল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ১০ লাখ টাকা মুল্যের মালামাল লুট করেছে বলে বাড়ির মালিক জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed