Main Menu

আপ্তাব আলী মেম্বার স্মৃতিপরিষদের শীতবস্ত্র বিতরন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিনবারের সফল জনপ্রিয় মেম্বার শালিসী ব্যক্তিত্ব আপ্তাব আলী মেম্বার স্মুতিপরিষদ ও পাঠাগারের উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় পরিষদের অস্হায়ী কার্যালয়ে এলাকার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পরিষদের উপদেষ্টা মজির উদ্দিনের সভাপতিত্বে ডাঃ সেবুল আহমদ রিফাত মাহমুদের যৌথ উপস্হাপনায় প্রধান অতিথী ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন আল নাসিরী। তিনি বলেন আপ্তাব আলী মেম্বার জীবনভর সমাজ কল্যাণে কাজ করে গেছেন। তার মূত্যুর পর তার গর্বিত ছেলে সাংবাদিক জাকারিয়া তালুকদার বাবার নামে পরিষদ গঠন করে সমাজসেবায় কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসার দাবীদার। শাহ ইমাদ উদ্দিন নাসিরী শীতার্ত মানুষের পাশে দাড়াতে সকলের প্রতি আহবান জানান। শীতবস্ত্র অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন তরিকুল ইসলাম, ব্যবসায়ী জসিম উদ্দিন, ফয়ছল আহমদ রানা, তারেকুর রহমান নোমান, মোঃ ফাহিম ইসলাম, হাফিজ জসিম উদ্দিন. ফয়ছল আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed