আলোকিত জীবন গঠনে শিক্ষার বিকল্প নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ বলেছেন- আলোকিত জীবন গঠন করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া সুন্দর, সুশৃঙ্খল ও আলোকিত জীবন গঠন অসম্ভব। এজন্য সকল শিক্ষার্থীদের পড়াশোনায় গভীর মনোযোগী হতে হবে।
তিনি বলেন- সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ক্রমে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে ধরে রাখতে হবে। মনে রাখতে হবে আমাদেরকে অনেক পথ পাড়ি দিতে হবে। স্বপ্ন দেখার অনেক কিছুই আছে; অনেক কিছু আমাদেরকে করতে হবে। সবার অক্লান্ত পরিশ্রম ও মেধার সংমিশ্রণে সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠবে একদিন।
শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা ও তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- যেখানেই যাই না কেন, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের কথা মনে থাকবে আজীবন। এই শিক্ষাপ্রতিষ্ঠানের কথা সবসময় স্মরণে রাখবো। যেদিন দেখবো- এই শিক্ষাপ্রতিষ্ঠান সারাদেশে শিক্ষার আলো ছড়াচ্ছে সেদিন আমি আনন্দিত হবো ও গৌরববোধ করবো।
মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও স্বনামধন্য শিক্ষাবিদ মো. আব্দুল মান্নান খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক করম আলী, আবু তাহের, আব্দুল মালিক; অভিভাবক প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন- এটিএম বদরুল ইসলাম।
অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদকে ফুলের শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে উন্নয়নচিত্র উপস্থাপন করেন শিক্ষক খায়রুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ইমরান ও পবিত্র গীতাপাঠ করেন শ্রæতি পুরকায়স্থ। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন জেসিকা নওরিন বৃষ্টি। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদা খানম।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed