Main Menu

মানবাধিকার প্রতিষ্ঠায় প্রযুক্তির ব্যবহার মাইলফলক হিসেবে কাজ করবে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন বর্তমান আওয়ামীলীগ সরকার মানবাধিকার প্রতিষ্ঠায় অঙ্গিকারাবদ্ধ। দেশে মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় সরকার ইতিমধ্যে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র সরকারের পক্ষে একা মানবাধিকার রক্ষা বা প্রতিষ্ঠা সম্ভব নয়। এক্ষেত্রে সরকারের পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠায় প্রযুক্তির ব্যবহার মাইলফলক হিসেবে কাজ করবে।
১৮ জানুয়ারি বুধবার নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ- এর নিজস্ব ওয়েবসাইট উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ট্রাষ্টের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অধ্যক্ষ ড. দিলিপ কুমার দাশ এডভোকেট, সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহানারা খানম মিলন, ট্রাষ্টের কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট রেজাউল করিম, ট্রাষ্টের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান।
ট্রাষ্টের সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল মিসবাহ এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সূচীত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তুহিন আহমদ, কাজী লুৎফুর রহমান, ফারাজানা রৌশন জুই, আব্দুস শুকুর, নাসিমুর রিয়াজ, জাহাঙ্গীর হোসাইন চৌধুরী, আবু ইউসুফ মুন্না, আতিকুর রহমান, নোমান আহমদ, মহসিন আহমদ, কাউসার আহমদ, সায়েম চৌধুরী, শাহরিয়ার হোসেন, নুরুল সামাদ, জুনেদ বক্স, বাহাউদ্দিন বাহার, নৃপেন্দ দেব লনু, রুবা আক্তার, হেলেনা আক্তার, হুমায়রা সিদ্দিকা প্রমুখ।

Share





Related News

Comments are Closed