Main Menu

সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন আরিফুল হক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য কারামুক্ত সিলেট সিটি কর্পোরেশনের (সাময়িক বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার বিকেলে মৌলভীবাজারের বাহারমর্দানে এম সাইফুর রহমানের গ্রামের বাড়িতে যান তিনি। এসময় তার সাথে ছিলেন সহধর্মীনি সামা হক চৌধুরী, বিএনপি নেতা মঈন উদ্দিন সুহেল, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর, ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed