Main Menu

ক্যামডেন সিটির মেয়র নাদিয়াকে সীমান্তিকের সম্বর্ধনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্রিটেনের ক্যামডেন সিটির মেয়র নাদিয়া শাহ বলেছেন, সীমান্তিক-এর জনকল্যাণমুখী কার্যক্রম দেখে সত্যি আমি অবিভূত। সীমান্তিক-এর শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে তিনি তার সরকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
১৮ জানুয়ারী বুধবার বেলা ১১টায় সিলেট নগরীর উপশহরস্থ সীমান্তিক কমপ্লেক্স-এ জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের উদ্যোগে বিট্রেনের ক্যামডেন সিটির মেয়র ও তার সফর সঙ্গীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মোঃ মাজেদ আহমদের সভাপতিত্বে ও কর্মকর্তা মরিয়ম জাহান সোনালী এবং স্কুলের কো-অর্ডিনেটর ফাহমিদা রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ড: আহমদ আল কবির। তিনি বলেন, বাঙ্গালী মায়ের গর্বিত সন্তান নাদিয়া শাহ। লন্ডনের সিটির মেয়র নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশকে ও বাংলাদেশের প্রতিটি মানুষকে গর্বিত করেছে। তার এ সাফল্যে বাঙালি জাতি গর্বিত।
সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখে জলিল শাহ হাসবেন্ড অফ মেয়র, নজরুল ইসলাম ফাদার অফ মেয়র, কাউন্সেলর রিচার্ড কটন, ডেপুটি মেয়র অফ ক্যামডেন, কাউন্সেলর ও লিডার হিথার জনসন এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। উপস্থিত ছিলেন প্রফেসর শওকত আলী, মো: আবু হানিফ, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার, সাজু ইবনে হান্নান, কে.এম জাহিদুজ্জামান, প্রোগ্রাম স্পেশালিষ্ট, ব্র্যাক ইউনির্ভাসিটি, সীমান্তিকের মেডিকেল এসিসটেন্ট, কমিউনিটি প্যারামেডিক, স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সীমান্তিকের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সীমান্তিক-এর কার্যক্রাম সম্পর্কে অবহিত করেন উপ-নির্বাহী পরিচালক পারভেজ আলম। অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন সীমান্তিক-এর চেয়ারম্যান মো: আব্দুল আহাদ, পরিচালক-শিক্ষা মো: আব্দুর রউফ তপাদার, সীমান্তিক-এর কমিটির সদস্য করীমা বেগম, প্রকল্প ব্যবস্থাপক ডা: এসএম রুহুল আমীন, প্রফেসর মওকত আলী, ডা: ইফাত জাহান, ডা: সুস্মিতা দাশ।
এর আগে ব্রিটেনের সিটি মেয়র ও তার সফরসঙ্গীগণ সকাল সাড়ে ৯.৩০ মিনিটে সীমান্তিক-এর স্বাস্থ্য কার্যক্রম বিনোদিনী নগর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন। এরপর অতিথিবৃন্দ ছড়ারপাড় বস্তি এলাকা পরিদর্শন করেন এবং বস্তিতে বসবাসকরী জনগোষ্ঠীর জীবনযাত্রা ও বিভিন্ন সুযোগ-সুবিধা বিষেশ করে স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে তাদের আলোচনা করেন।
অতপর উক্ত টিম ইউকে সরকারের দাতা সংস্থা ডিএফআইডি এর অর্থায়নে সীমান্তিক ও ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃক বাস্তবায়িত ডিপ্লমা-ইন-মিডওয়াইফারী প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্প ব্যবস্থাপক ডা. এসএম রুহুল আমিন এর সঞ্চালনায় শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। এতে ব্র্যাক ইউনির্ভাসিটির প্রোগ্রাম স্পেশালিস্ট কে এম জাহিদুজ্জামান ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রোগ্রামের সার্বিক বিষয় তুলে ধরেন। এছাড়াও মিডওয়াইফারির শিক্ষার্থীগন উক্ত প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া, এই প্রোগ্রাম থেকে যে সুযোগ-সুবিধা পেয়ে দক্ষভাবে নিজেকে তৈরি করতে সক্ষম হচ্ছে, শিক্ষা শেষ করে ভবিষ্যতে বাংলাদেশে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুরোধে কিভাবে কাজ করবেন সে বিষয়ে উপস্থিত সবাইকে অবহিত করেন।
মিডওয়াইফারি প্রোগ্রাম পরিদর্শন শেষে সীমান্তিক আইডিয়াল স্কুল, সীমান্তিক কলেজ, সীমান্তিক কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং কোর্স এবং মেডিক্যাল এসিসটেন্ট ট্রেনিং কোর্সের কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

 

Share





Related News

Comments are Closed