ঝিনাইদহে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাই সাইকেল প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি: ২০১৬ সালে জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চার শিক্ষার্থীকে বাই সাইকেল প্রদান করলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে এ সাইকেল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারি শিক্ষক শহিদুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ থেকে ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাপ্ত শিক্ষার্থী নিলুফার ইয়াসমিন, তনু ঘোষ মিমি, মারিয়া শাহনীন ও এসএসসিতে সুবর্ণা বিশ্বাসকে বাইসাইকেল প্রদান করা হয়।
মেয়েদের পড়ালেখায় উৎসাহিত করার জন্য পৌরসভার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে এ ধরনের মহতি উদ্যোগ পরবর্তীতে অব্যাহত থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed