ওসমানীনগরে যুবকের আত্মহত্যা
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে আমিনুল ইসলাম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার সাদিপুর ইউনিয়নের ধরখা গ্রামের সালাউদ্দিনের পুত্র।
খবর পেয়ে থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়- মঙ্গলবার (১৭) বিকেলে আমিনুল ইসলাম নিজ কক্ষে তার মায়ের শাড়ি দিয়ে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যায় পরিবারের লোকজন আমিনুল ইসলামের কক্ষের দরজায় ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না-পেয়ে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে দেখতে পান সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed